Loading page...

Dot & Key Ceramides Moisturizer with Hyaluronic Acid শুষ্ক, ফ্ল্যাকি ও স্পর্শকাতর ত্বকের আর্দ্রতা ধরে রাখতে অত্যন্ত কার্যকরী এক নিবিড় পরিচর্যা। এতে থাকা ৫ ধরনের সিরামাইড ও প্রো-বাইওটিকস ক্ষতিগ্রস্ত স্কিন ব্যারিয়ার পুনর্গঠন করে ত্বককে বাইরের ধুলাবালি ও দূষণ থেকে রক্ষা করে। অন্যদিকে, হ্যালুরোনিক এসিড ত্বকের গভীর স্তর পর্যন্ত পানি ধরে রেখে অল-ডে হাইড্রেশন নিশ্চিত করে। এর দ্রুত শোষিত হওয়ার গুণাবলী কোনো রকম ভারী বা চটচটে ভাব ছাড়াই ত্বককে রাখে সফট ও প্লাম্পি। শীতকালসহ যেকোনো সময় শুষ্ক ত্বকের চিকিৎসায় এটি এক বিশ্বস্ত নাম।
ব্যবহারের নিয়ম: মুখ ভালোভাবে পরিষ্কার করার পর পরিমিত পরিমাণ ময়েশ্চারাইজার হাতে নিয়ে মুখ ও ঘাড়ে হালকাভাবে ম্যাসাজ করে মেখে নিন। সেরা ফলাফলের জন্য প্রতিদিন সকালে ও রাতে ব্যবহার করুন।
সিরামাইড ময়েশ্চারাইজার লাগানোর আগে ত্বকের পোরসের গভীর থেকে অতিরিক্ত তেল-ময়লা দূর করতে ব্যবহার করুন আমাদের ওয়েবসাইটের বেস্টসেলার Cosrx Salicylic Acid Gentle Cleanser 150ml। জেন্টল সেলিসিলিক এসিড ক্লিনজার ও সিরামাইড ক্রিমের পারফেক্ট মেলবন্ধনে পান পরিচ্ছন্ন, স্বাস্থ্যোজ্জ্বল ও মসৃণ স্কিন!
প্রশ্ন ১: এই ময়েশ্চারাইজারটি কি ড্রাই স্কিনের জন্য ভালো?
...উত্তর: হ্যাঁ, এতে ৫টি সিরামাইড ও হ্যালুরোনিক এসিড থাকায় এটি শুষ্ক ও ক্ষতিগ্রস্ত ত্বকের জন্য অত্যন্ত উপকারি।
প্রশ্ন ২: এটি কি সংবেদনশীল (Sensitive) ত্বকে ব্যবহার করা যায়?
...উত্তর: অবশ্যই, এটি স্কিন ব্যারিয়ার মজবুত করতে এবং ইরিটেশন কমায় বলে সেনসিটিভ ত্বকেও নিরাপদে ব্যবহার করা যায়।
প্রশ্ন ৩: ব্যবহারের পর কি মুখে ভারী বা চিটচিটে ভাব অনুভূত হবে?
...উত্তর: না, গভীর আর্দ্রতা দেওয়া সত্ত্বেও এর টেক্সচারটি দ্রুত শোষিত হয় এবং কোনো চটচটে ভাব তৈরি করে না।