Terms & Conditions

--------------------------------------------------
টার্মস এবং কন্ডিশন (Terms & Conditions)
--------------------------------------------------
গুরুত্বপূর্ণ: আমাদের যেকোনো সার্ভিস, প্রোডাক্ট বা সেবা ব্যবহার কিংবা ক্রয় করার পূর্বে দয়া করে এই শর্তাবলী পড়ে নিন। আমাদের সার্ভিস ব্যবহারের অর্থ হলো আপনি এই শর্তাবলীতে সম্মত আছেন। আপনি যদি সম্মত না থাকেন, তবে আমাদের সার্ভিস ব্যবহার না করাই শ্রেয়।
১. সাধারণ কন্ডিশন: প্রোডাক্ট প্রাইস এবং স্টক
* প্রোডাক্টের মূল্য এবং প্রাপ্যতা সম্পূর্ণ স্টকের ওপর নির্ভরশীল। কোনো প্রোডাক্ট স্টকে না থাকলে আমরা দ্রুত আপনাকে জানাব এবং বিকল্প প্রোডাক্ট সাজেস্ট করব। অগ্রিম পেমেন্ট করা থাকলে রিফান্ড পলিসি অনুযায়ী রিফান্ড করা হবে।
* প্রাকৃতিক দুর্যোগ, বৈশ্বিক অবস্থা বা স্টক সংকটের কারণে যেকোনো অর্ডার বাতিল বা পরিবর্তনের অধিকার Beauty.com.bd সংরক্ষণ করে।
* সাইটের যেকোনো প্রোডাক্টের দাম যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। তবে অর্ডার ডেলিভারির আগেই আপনাকে সঠিক দাম জানিয়ে নিশ্চিত করা হবে।
২. প্রোডাক্ট সংক্রান্ত তথ্য
* আমরা সাইটে প্রোডাক্টের সঠিক কালার ও সাইজ দেখানোর সর্বোচ্চ চেষ্টা করি। তবে ইউজারের ডিভাইস সেটিংস বা কালার ক্যালিব্রেশনের কারণে বাস্তবে সামান্য ভিন্ন হতে পারে।
* যদি কোনো প্রোডাক্ট বর্ণনার সাথে না মিলে, তবে অব্যবহৃত অবস্থায় আমাদের 'Return Policy' অনুযায়ী ফেরত দিতে পারবেন।
৩. বিলিং এবং অ্যাকাউন্ট ইনফরমেশন
* আমরা যেকোনো অর্ডার প্রত্যাখ্যান বা পরিমাণ সীমিত করার অধিকার রাখি। একই অ্যাকাউন্ট, একই পেমেন্ট কার্ড বা শিপিং অ্যাড্রেস হলেও এই নিয়ম কার্যকর হতে পারে।
* গ্রাহক হিসেবে আপনি আপনার নাম, মোবাইল, ইমেইল এবং পেমেন্ট ডিটেইলস সর্বদা সঠিক ও আপডেট রাখতে সম্মত দিচ্ছেন। একজন কাস্টমার একটির বেশি অ্যাকাউন্ট ব্যবহার করে ডিসকাউন্ট বা কুপন সুবিধা নিতে পারবেন না।
৪. ডিসকাউন্ট ও অফার
* কুপন কোড বা ডিসকাউন্ট অফার ব্যবহারের পর অর্ডার সফল হলে তা আর রিফান্ড বা এক্সচেঞ্জ হবে না।
* কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই যেকোনো অফার সংশোধন বা বাতিল করার অধিকার আমাদের রয়েছে।
৫. তথ্যগত ভুল এবং ত্রুটি
* অনাকাঙ্ক্ষিতভাবে সাইটে কোনো ভুল তথ্য (যেমন: টাইপিং ভুল, ভুল মূল্য বা স্টক আপডেট সমস্যা) থাকতে পারে। Beauty.com.bd এই ভুলগুলো সংশোধনের অধিকার রাখে।
* কারিগরি ত্রুটির কারণে কোনো প্রোডাক্টের দাম অস্বাভাবিক কম দেখালে (যেমন: ১২০০ টাকার পণ্য ১২ টাকা দেখালে) পেমেন্ট করা অর্ডারও বাতিল করে রিফান্ড করা হতে পারে।
৬. অর্ডার বাতিল ও কোয়ালিটি চেক
* আমরা প্রতিটি প্রোডাক্ট ডেলিভারির আগে কোয়ালিটি চেক করি। যদি কোনো প্রোডাক্টে সমস্যা পাওয়া যায় বা স্টক আউট হয়ে যায়, তবে গ্রাহকের স্বার্থে আমরা সেই অর্ডারটি বাতিল করার অধিকার রাখি।
--------------------------------------------------
রিটার্ন এবং রিফান্ড পলিসি (Return & Refund Policy)
--------------------------------------------------
* পণ্য গ্রহণের পর কোনো গ্রাহক সন্তুষ্ট না হলে, ৩ কার্যদিবসের মধ্যে রিটার্ন রিকোয়েস্ট করতে হবে। পণ্যটি সাইটে দেখানো ছবির মতো না হলে রিটার্ন গ্রহণযোগ্য হবে।
* ক্ষতিগ্রস্ত (Damaged) পণ্য পাওয়ার ক্ষেত্রে গ্রাহক পুরো টাকা রিফান্ড পাবেন।
* ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করা হলে, যে কার্ড থেকে পেমেন্ট করা হয়েছে সেই কার্ডেই টাকা ফেরত যাবে। পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ৫ কার্যদিবসের মধ্যে টাকা রিফান্ড প্রসেস করা হবে।
* ওয়ারেন্টিযুক্ত পণ্যের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানি তাদের নিজস্ব সার্ভিস সেন্টারে সেবা প্রদান করবে।
